ঠাকুরগাঁওয়ে ধানের শীষের পক্ষে জেলা ছাত্রদলের বিশাল শোডাউন ও মিছিল

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আসন্ন ২৯ অক্টোবরের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীনের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিশাল শোডাউন ও মিছিল করেছে ঠাকুরগাঁও জেলা ছাত্রদল।

শনিবার (২৪ অক্টোবর) রাতে জেলা ছাত্রদল নেতা মাহি, সাজু ও সজিবের নেতৃত্বে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড গোলচত্বর থেকে শুরু হয়ে সদর হাসপাতালের সামনের সড়কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে মিছিলটি পুনরায় বাসস্ট্যান্ড গোলচত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তাঁরা ধানের শীষ প্রতীকের পক্ষে মুখরিত স্লোগান দেন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীনের পক্ষে সর্বস্তরের জনগণের কাছে ভোট প্রার্থনা করেন।
উপনির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদলের এই প্রাণবন্ত কর্মসূচিতে শহরের প্রধান সড়কগুলোতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।