মুখোশের আড়ালের সেই ‘সিস্টেম’ এবং আমাদের জাতীয় নিরাপত্তা : আতিকুর রহমান কামালী
আজকের দিনে দাঁড়িয়ে একটি প্রশ্ন বারবার বড় হয়ে সামনে আসে—বাংলাদেশের বারবার রাজনৈতিক অবনতি, সরকার ও জনগণের মাঝে দূরত্ব তৈরি এবং একের পর এক মর্মান্তিক মৃত্যুর পেছনে আসলে কলকাঠি নাড়ছে কে?
দৃশ্যমান ক্ষমতার পেছনে লুকিয়ে আছে একটি গভীর ও অদৃশ্য ‘সিস্টেম’। এই সিস্টেমটি এমন নিখুঁত চক্রান্তে পুরো রাষ্ট্রব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে যে, আমাদের মূল রাষ্ট্রযন্ত্রও তাদের সিদ্ধান্তের বাইরে এক চুল নড়তে সাহস পায় না।
এই অদৃশ্য সিন্ডিকেটের শক্তির মূল উৎস কোথায়? এদের শেকড় এতদূর বিস্তৃত যে, ভারতের ‘RAW’, ইসরায়েলের ‘মোসাদ’ এবং অন্যান্য প্রভাবশালী বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো এদের হয়ে ও এদের হাত ধরেই মাঠে কাজ করে। এর করুণ পরিণতি হিসেবে আমাদের নিজস্ব জাতীয় গোয়েন্দা বিভাগগুলো আজ এক প্রকার তাদের কাছে জিম্মি।
এম. ইলিয়াস আলী থেকে শুরু করে আবরার ফাহাদ, মেজর সিনহা, শরিফ ওসমান হাদি, কিংবা বিমান বাহিনীর তরুণ পাইলট তাশরীফ—একের পর এক মেধাবী ও দেশপ্রেমিক প্রাণ আমাদের হারাতে হয়েছে। কেন বারবার এই অঘটন ঘটে? কারণ পুরো নিয়ন্ত্রণ আজ ওই সিস্টেমের হাতে। আর যে ব্যবস্থায় নিয়ন্ত্রণ পরাশক্তির হাতের মুঠোয়, সেখানে হাজার চেষ্টা করলেও সাধারণ মানুষ বা শহীদ পরিবারগুলো ন্যায়বিচার পায় না।
এই অদৃশ্য শৃঙ্খল ভাঙতে না পারলে বাংলাদেশ কখনো প্রকৃত স্বাধীন ও নিরাপদ রাষ্ট্র হতে পারবে না। সময় এসেছে এই অভ্যন্তরীণ সিস্টেমের মুখোশ উন্মোচন করার।
মাওলানা আতিকুর রহমান কামালী
অ্যাক্টিভিস্ট ও রাজনীতিবিদ