মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার মনোহরগঞ্জে অটোরিকশায় করে ছাগল চুরির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ১নং বাইশগাঁও ইউনিয়নের ডাবুরিয়া মসজিদের সামনে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোহন চন্দ্র কৃষ্ণের নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় একটি চোরাই ছাগল, ছাগল পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা ও তিনজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন—মোঃ রিয়াজ আহম্মেদ (২২) পিতা-মৃত আবুল কাশেম,০৭নং আজগরা ইউনিয়ন ০২। মোঃ সজীব হোসেন (২৮) পিতা-মৃত জাকির হোসেন ০৪নং গোবিন্দপুর ইউনিয়ন ০৩। মোঃ মোজাম্মেল হোসেন (২৫), পিতা-আবুল বাশার ০৪নং গোবিন্দপুর ইউনিয়ন থানা-লাকসাম।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ জানান,ছাগল চুরির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।