আজ বুধবার বিকেল ৪টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বাংলাদেশ দলের ছয় সদস্যকে পরিচয় করিয়ে দেন।
বাংলাদেশ দলের সদস্যরা হলো-ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী মনামী জামান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী জাওয়াদ হামীম চৌধুরী ও রাজউক উত্তরা মডেল কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী এম জামিউল হোসেন; চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জিতেন্দ্র বড়ুয়া ও চট্টগ্রাম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রায়হান সিদ্দিকী এবং ময়মনসিংহ জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী তাহসিন খান।
দলনেতা বাংলাদেশ গণিত দলের কোচ ড. মাহবুব মজুমদার নিয়ম অনুযায়ী আজ (৯ জুলাই) অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন এবং উপদলনেতা বাংলাদেশ গণিত অলিম্পয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান এবং পর্যবেক্ষক বাংলাদেশ গণিত অলিম্পয়াড কমিটির সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়া ৬ প্রতিযোগীকে সঙ্গে নিয়ে আগামী ১২ জুলাই মধ্যরাতে রওনা দেবেন।