মহেশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোঃ খলিলুর রহমান
দৈনিক আইনের কন্ঠ
উপজেলা প্রতিনিধি
হরিণাকুন্ডু, ঝিনাইদহ।

শ্রমিকের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান।
১১ নভেম্বর ২০২৬, বুধবার বিকাল ৩টায় ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি জনাব মোঃ হারুন অর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার, ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো অপরিহার্য।
সভায় আরও উপস্থিত ছিলেন মহেশপুর থানা শাখার সভাপতি এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। তাঁদের বক্তব্যেও শ্রমিকদের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
শ্রমিকের অধিকার কোনো অনুগ্রহ নয়, এটি ন্যায্য পাওনা। শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠাই হোক আমাদের অঙ্গীকার।
#শ্রমিক_কল্যাণ_ফেডারেশন #মহেশপুর #ঝিনাইদহ #শ্রমিকের_অধিকার