২০ বিজিবি’র ১ মাসের অভিযানে ৮ কোটি ৮৮ লাখ টাকার বেশি মূল্যের চোরাচালানি ও মাদকদ্রব্য জব্দ, আটক ১৭।

​হিলি প্রতিনিধিঃ সাদ্দাম হোসেন নয়ন

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) গত এক মাসের বিশেষ আভিযানিক কার্যক্রমে ৮ কোটি ৮৮ লাখ ২ হাজার ১৩ টাকার চোরাচালানি মালামাল, মাদকদ্রব্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন জব্দ করেছে। এই অভিযানগুলোতে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন আসামীকে আটক করা হয়েছে।
​১৪ নভেম্বর ২০২৬ তারিখে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
​বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ অক্টোবর ২০২৬ হতে ১৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত জয়পুরহাট ও দিনাজপুর জেলার সীমান্তবর্তী এবং দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।

​মাসব্যাপী পরিচালিত এসব অভিযানে জব্দকৃত উল্লেখযোগ্য মালামাল ও মাদকের মধ্যে রয়েছে:
​বিদেশি কয়েন: ২,৪৪২ টি,ইয়াবা ট্যাবলেট: ৪৫৬ পিস,ট্যাপেন্টাডল ট্যাবলেট: ৮,৫৫১ পিস
​এ্যাম্পল ইঞ্জেকশন: ৩৬২ পিস,যৌন উত্তেজক সিরাপ: ৩১২ বোতল,অন্যান্য মাদকদ্রব্য সিরাপ: ১৭৩ বোতল,প্রত্নতাত্ত্বিক নিদর্শন (বেলে/কষ্টি পাথর): ০৬ টি (মোট ওজন: ৩৮৯ কেজি ৮০০ গ্রাম)
​জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি বদ্ধপরিকর। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য পাচার, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির পক্ষ থেকে স্থানীয় জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা ও সচেতনতা কামনা করা হয়েছে।