বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদে হিলিতে বিক্ষোভ ও মিছিল
হিলি প্রতিনিধিঃ মোঃ সাদ্দাম হোসেন নয়ন
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সংসদ সদস্য, এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ ও মিছিল করছেন উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দল।
আজ বুধবার বাদ মাগরিব হিলি বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে পাবনা স্টোর মোড়ে বিক্ষোভ কারীরা বক্তব্য প্রদান করেন।
এসময় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সংসদ সদস্য, এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদে আজকের এই বিক্ষোভ করা।
তারা আরও বলেন, সারাদেশে বিভিন্ন বাড়ি যানবাহন এবং থানায় আগুন দেওয়া ও দেশের মধ্যে অস্থিরতা তৈরি করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল অঙ্গ সংগঠন নেতাকর্মী ও প্রশাসনের পক্ষ থেকে আমরা কঠোরভাবে তাদেরকে দমন করার জন্য প্রস্তুত রয়েছি। হিলিতেও যদি কেউ অস্থিরতা তৈরি করতে চায় তাদেরকে হুশিয়ার করে দিচ্ছি আমরা তাদেরকে কঠোরভাবে দমন করব।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল,
যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন উপজেলা বিএনপির যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান আলী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী হোসেন, সদস্য সচিব সোহেল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক সহ দলের নেতা কর্মীবৃন্দ অনেকে উপস্থিত ছিলেন।