গতকাল ৯ জুলাই ২০২৫ ইং তারিখে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর “দেশ গড়তে জুলাই পথযাত্রা” কর্মসূচির জনসভা। এ জনসভায় হরিণাকুণ্ডু উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ ছাত্র ও নেতৃবৃন্দ যোগদান করেন।

প্রধান বক্তাদের বক্তব্যঃ
হাসনাত আব্দুল্লাহ (দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক) বলেন,
“জনগণ পাশে থাকলে কোথাও পালাতে হয় না… কোনো মার্কার কাছে আমাদের বিবেক যেন বন্ধক না দিই। ক্ষমতার উৎস কেবল জনগণ।”

নাহিদ ইসলাম (এনসিপি আহ্বায়ক) বলেন,
“চব্বিশের গণঅভ্যুত্থানে যে বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল, তা এবার বাস্তবায়ন করবে এনসিপি… নতুন করে জুলাইয়ের ঘোষণাপত্র তৈরি করবো, যা বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ করবে।”

সারজিস আলম (উত্তরাঞ্চল মুখ্য সংগঠক) বলেন,
“দেশে এখন মামলা বাণিজ্য চলছে। এনসিপিতে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কোনো স্থান নেই। সংস্কারের মাধ্যমে দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের বান্দরবানে পাঠানো হবে।”

বক্তারা আরও বলেন, দেশের মানুষের অর্থনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনে এই পদযাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনসভায় দলের নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলন জোরদারে একাত্মতা প্রকাশ করেন।