ইবি রিসার্চ সোসাইটির নেতৃত্বে নোমান-ফাহিম

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (আইইউআরএস) ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম ফয়সাল।

বুধবার (২৫ নভেম্বর) সংগঠনটির সদস্যের নিয়ে একটি জরুরী অনলাইন সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন এ কমিটিতে আরও দায়িত্ব পেয়েছেন সহ-সভাপতি হিসেবে আফিয়া আলম, শুরভী ইয়াসমিন, সিয়াম শেখ শ্রাবণ, আব্দুল হালিম, মো. হাসিব মিয়া, মোছা. মারিয়ম আক্তার চৈতি, জারিন আক্তার মীম এবং সাদিয়া সাবরিনা, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে এস. এম. শাহরীয়ার স্বাধীন, ফারিহা আলম লুনা এবং আশফিয়া কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক মো. মাসরুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জুবাইর চৌধুরী, কোষাধ্যক্ষ শেখ মিরাজুল ইসলাম, সহকারী কোষাধ্যক্ষ মো. আরমান আলী, দপ্তর সম্পাদক মো. উজ্জ্বল রানা, উপদপ্তর সম্পাদক তাফসির রহমান মৃধা, ব্র্যান্ডিং ও প্রচার সম্পাদক সাগর মোল্লা, সহ-ব্র্যান্ডিং ও প্রচার সম্পাদক মোছা. শাহারা রহমান, গবেষণা সম্পাদক রোহানা আক্তার, উপ-গবেষণা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, ইভেন্ট উপস্থাপনা সম্পাদক মুস্তাবা তানজিম রহমান, উপ-ইভেন্ট উপস্থাপনা সম্পাদক সেহেরীস জাহান সিমি, তথ্য সম্পাদক সানজিদা আহমেদ, উপ-তথ্য সম্পাদক মাইমুনা রহমান, কর্মশালা সম্পাদক মো. রোহান চৌধুরী, উপ- কর্মশালা বিষয়ক সম্পাদক মো. তাওহিদুল ইসলাম এবং মারুফ ইসলাম আতিক।

নতুন কমিটির সাধারণ সম্পাদক ফাহিম ফয়সাল বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। একই সঙ্গে এটিকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও চ্যালেঞ্জ হিসেবে দেখছি। আমাদের লক্ষ্য হবে শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ সৃষ্টি, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা নিশ্চিত করা এবং গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তোলা। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের আগ্রহী শিক্ষার্থী গবেষণার সুযোগ পাক এবং নিজেদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারুক। এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের সহযোগিতা প্রত্যাশা করছি। সম্মিলিত প্রচেষ্টায় ইসলামী বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটিকে একটি কার্যকর ও গতিশীল গবেষণা প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই।

নবনিযুক্ত সভাপতি আব্দুলাহ আল নোমান বলেন, আলহামদুলিল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (IURS) জ্ঞানচর্চা, গবেষণা ও সৃজনশীল চিন্তার একটি অর্থবহ জায়গা হয়ে উঠুক। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ তৈরি হোক, নতুন নতুন চিন্তা ও সম্ভাবনার দ্বার উন্মোচিত হোক। পারস্পরিক সহযোগিতা, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটির কার্যক্রম আরও সমৃদ্ধ ও গতিশীল হয়ে উঠুক। এই প্রত্যাশা ব্যক্ত করছি!