চট্টগ্রামের চন্দনাইশের ছেলে পুলিশের নায়েক আরিফ হোসাইন। বর্তমানে সিএমপির পুলিশ লাইন্সে নায়েক হিসেবে দায়িত্ব পালন করছেন।বেতনের একটা অংশ তিনি মানবিক কাজে ব্যয় করেন। ২০২১ সাল থেকে নগদ অর্থ, খাবার, শীতের কাপড়, রক্ত দান, রমজানে সেহরি ইফতার মিলে অন্তত ২০০ জনের বেশি মানুষের কাছে তাঁর মানবিক সহযোগিতা পৌঁছে দিয়েছেন।
পুলিশ জনগণের বন্ধু। আরিফ হোসাইন তাঁর প্রকৃত উদাহরণ। শুধু মানবিক সহযোগিতা নয়, একজন পুলিশ সদস্য হিসেবেও তিনি সেবা গ্রহীতাদের সহযোগিতা করে থাকেন। এছাড়া সুন্দর ব্যবহার, মানুষকে সম্মান করা তার পারিবারিক শিক্ষা।
আরিফ হোসাইনের গ্রামের বাড়ি চন্দনাইশের দোহাজারীর পূর্ব দেওয়ানহাট এলাকায়। পিতা মৃত আব্দুল খালেক, মা খায়রুন নিছা গৃহিনী। পাঁচ ভাই-বোনের মধ্যে আরিফ হোসাইন চতুর্থ।