প্রথম দেখায় মনে হতে পারে খাতায় কোনো শিশুর আঁকিবুঁকি। কিন্তু এগুলো আসলে বাস্তব ফার্নিনিচার। ২০১৩ সালে কোরিয়ার ডিজাইনার জিনিল পার্ক অসাধারণ দেখতে এই চেয়ার, টেবিল এবং ল্যাম্পগুলো তৈরি করেন।

পার্ক খাতায় পেন্সিল দিয়ে আঁকা বিভিন্ন লাইনের মাধ্যমে তৈরি দ্বিমাত্রিক ছবিগুলোকে মূলত বিভিন্ন সাইজের স্টিলের তার ব্যবহার করে ত্রিমাত্রিক বস্তুতে পরিণত করেছেন৷ এ ক্ষেত্রে তিনি বিভিন্ন সাইজের স্টিলের তার নিয়ে সেগুলো হাতুড়ি দিয়ে পিটিয়ে আকা বাকা আকার দিয়েছেন। এরপর এগুলো এক সাথে ওয়েল্ডিং করার মাধ্যমে জুড়ে দিয়েছেন৷ অবশ্য দেখে যদিও মনে হচ্ছে এগুলোতে মানুষ বসতে পারবে না, কিন্তু চেয়ারগুলো মানুষের ভর নেওয়ার মত করেই তৈরি করা।