কবিতা:সোহাগের নির্মম হত্যাকাণ্ড
কলমে:উম্মে কুলসুম খন্দকার
রক্তমাখা রাস্তায় শুয়ে আছে সোহাগ,
পাথরের আঘাতে— নীরব নিঃস্বাগ।
স্বজনের কান্নায় ভেঙেছে আকাশ,
অভিমানে কাঁদছে নিঃশব্দে বাতাস।
সকালে যে ছিলো হাসিমুখে বন্ধু,
সন্ধ্যায় সে শুধুই মৃত এক ছন্দ।
কেড়ে নিলো তার প্রাণ? কী অপরাধ ছিলো তার,
একটি কথা ছিলো তার চাঁদা না দেয়ার প্রতিবাদ।
চোখে তার ছিলো রঙিন কিছু স্বপ্ন,
আঁধারে হারালো, নিঃশেষ হলো জীবন-যাপন।
কতো স্বপ্ন ছিলো তার
সোহাগ তো আর ফিরবে না আজ।
হত্যার এই নীল ইতিহাসে,
লিখা হলো আরেকটি নিষ্ঠুর উপাখ্যানের ভাষা।
হে মানুষ, জেগে ওঠো — চুপ করে থেকো না আর,
প্রতিটি সোহাগ যেন বাঁচে আগামীকাল।
রুখে দাঁড়াও — নির্মমতার বিপক্ষে,
আলোর পথে হাঁটো — অন্ধকারের বিপরীতে।
মানুষ রুপি কিছু নরপিশাচদের করো ছাড়খার।