কবিতা: আমি একটি কবিতা লিখতে চাই,
কলমে: প্রভাষক জাহিদ হাসান।

আমি এমন একটি কবিতা লিখতে চাই
যে কবিতায় থাকবে
সন্তানহারা মা-বাবার বেদনা
মা-বাবাহারা সন্তানের কান্না।

আমি এমন একটি কবিতা লিখতে চাই
যে কবিতায় থাকবে
মিথ্যাবাদী অহংকারী হিংসু্কদের বর্বরতা
প্রাসাদ ষড়যন্ত্রের নির্মমতা।

আমি এমন একটি কবিতা লিখতে চাই
যে কবিতায় থাকবে
ভাইয়ের বিয়েতে বোনকে দাওয়াত না দেয়ার প্রথা
লুকিয়ে বিদেশগমনকারী চাপাবাজের কথা।

আমি এমন একটি কবিতা লিখতে চাই
যে কবিতায় থাকবে
সন্তানের প্রতি স্বার্থপর মা-বাবার অমানবিকতা
হক আত্মসাৎকারীদের নির্লজ্জতা।

আমি এমন একটি কবিতা লিখতে চাই
যে কবিতায় থাকবে
মাখলুককে রিজিকদাতা মনে করার ভ্রষ্টতা
নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দেয়ার প্রবণতা।

আমি এমন একটি কবিতা লিখতে চাই
যে কবিতায় থাকবে
বর্বর লুটরা খুনীদের জঘন্যতা
অভিশপ্ত চাঁদাবাজদের নিষ্ঠুরতা।

কবি: প্রভাষক জাহিদ হাসান
ঠিকানা: জগন্নাথপুর, সুনামগঞ্জ।
ইমেইল: lecturerjahidhasan@yahoo.com