আমিরুল ইসলাম তার শ্বশুর রমজান আলী, স্ত্রী রুম খাতুন মিলি এবং মিলির ভাই শহিদুল ইসলামের বিরুদ্ধে পাবনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৪ এ একটি মামলা দায়ের করেন। ১৫ জুলাই মামলায় হাজিরা দেওয়ার পর, রমজান ও শহিদুলসহ কয়েকজন ব্যক্তি আমিরুলকে মারপিট করে মোটরসাইকেলে তুলে অপহরণের চেষ্টা করে। আমিরুলের চিৎকারে স্থানীয় লোকজন বাধা দিলে হামলাকারীরা পালিয়ে যায়।পারিবারিক কলহের কারণে আমিরুলের বিরুদ্ধে তার স্ত্রী মিলি একাধিক মামলা দায়ের করেছেন, যার ফলে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। সম্প্রতি, আমিরুল ইসলাম তার বাড়ি থেকে টাকা-পয়সা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগে স্ত্রী ও শ্বশুরের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। অপহরণ চেষ্টার ঘটনার পর, আমিরুল ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

অভিযুক্ত মোঃ রমজান আলী জানান, “আমিরুল যে অভিযোগ করেছে, তা মোটেও সত্য নয়। পাবনার আদালত এলাকায় এ ধরনের কোন ঘটনা ঘটেনি। আদালতে হাজিরা দেওয়ার পর সবাই চলে আসে। ফাঁসানোর জন্যই মিথ্যে অভিযোগ করা হয়েছে।”