২০০১-২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় মজলুম জননেতা শাহজাহান চৌধুরী সাহেব সাতকানিয়া-লোহাগাড়া আসনের এমপি থাকাকালে সাতকানিয়াকে পৌরসভায় উন্নীত করার পাশাপাশি লোহাগাড়াকেও পৌরসভায় উন্নীত করার উদ্যোগ নেন। তাঁরই প্রচেষ্টায় ২০০৫ সালে লোহাগাড়াকে আর্বান এরিয়া হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্র ও ওয়ান-ইলেভেন সরকারের কালো রাজনীতির কারণে লোহাগাড়া পৌরসভার ঘোষণা থেমে যায়।

অত্যন্ত দুঃখের বিষয়, বিগত ১৭ বছর ক্ষমতায় থাকা আওয়ামী সরকার এই বিষয়ে কোনো আগ্রহই দেখায়নি।

আলহামদুলিল্লাহ, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মজলুম জননেতা শাহজাহান চৌধুরী সাহেব স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছেন লোহাগাড়া পৌরসভার কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে। তাঁর চেষ্টার ফলে বর্তমানে পৌরসভা ঘোষণা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
খুব অল্প সময়ের মধ্যেই লোহাগাড়াকে পৌরসভা হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে ইনশাআল্লাহ।

আজ চট্টগ্রাম জেলা প্রশাসক জনাবা ফরিদা খানম মহোদয়ের সাথে সাতকানিয়া-লোহাগাড়া আসনের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা, সাতকানিয়া পৌরসভার জনগণের ওপর চাপিয়ে দেওয়া বাজার ইজারা বাতিল ও লোহাগাড়াকে পৌরসভায় উন্নীত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মজলুম জননেতা শাহজাহান চৌধুরী।

লোহাগাড়ার উন্নয়নের এই মহা উদ্যোগে সকলের দোয়া ও সহযোগিতা কাম্য।