কওমি সন্তানরা জাতির ক্রান্তিকালে নেতৃত্ব, সাহস ও ত্যাগের নজরানাও পেশ করেন।

অভ্যুত্থান চলাকালে রফিকুল ইসলাম আইনী ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর সভাপতির দায়িত্ব পালন করছিলেন এবং নিজের সহকর্মীদের নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন আন্দোলনের রণাঙ্গনে মাওলানা রফিকুল ইসলাম আইনী, দেশের ইসলামী রাজনীতির অঙ্গনে অতিপরিচিত একটি মুখ। বুদ্ধিদৃপ্ত নেতৃত্ব ও সাহসী ভূমিকার জন্য এরই মধ্যে তিনি নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করে নিয়েছেন। বিগত সময়ে দেশ ও ইসলামবিরোধী যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে তার কণ্ঠস্বর ও অবস্থান ছিল আপোসহীন।

মাঠে থেকে তার সশরীরে আন্দোলন-সংগ্রামের এই যে ধারাবাহিকতা জুলাই অভ্যুত্থানেও বেশ ভালোভাবেই লক্ষ্য করা গেছে। অভ্যুত্থান চলাকালে তিনি ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর সভাপতির দায়িত্ব পালন করছিলেন এবং নিজের সহকর্মীদের নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন আন্দোলনের রণাঙ্গনে।

অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মনোনীত হন। পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত হলে ছাত্র জমিয়ত ছেড়ে এখানে যুক্ত হন।

বর্তমানে তিনি দলটির কেন্দ্রীয় সংগঠক ও বিভাগীয় প্রধান (ময়মনসিংহ) হিসেবে দায়িত্ব পালন করছেন।

রফিকুল ইসলাম আইনী অভ্যুত্থানে তার নানা অভিজ্ঞতা ও অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ও তার আকাঙ্খা ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেছেন মিডিয়া কর্মীদের সাথে।