পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশের প্রত্যয়ে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, মজলুম জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী (সাবেক এমপি)।
এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন জনাব ডা. জাহাঙ্গীর আলম এবং উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি মাওলানা অধ্যাপক আবুল কালাম সাহেব এবং পদুয়া ইউনিয়ন শাখার সম্মানিত আমীর মাওলানা আ.ক.ম হামিদুল হক সাহেব।
সবার অংশগ্রহণে পরিবেশবান্ধব এ উদ্যোগ প্রাণবন্ত হয়ে ওঠে। আগামীতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।