কবিতা:মা
কলমে: হানিফ সরকার শান্ত
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।
মা মানে ময়া,
মা মানে আদর স্নেহের ছায়া।
মা মানে মায়ার বাদন,
মা মানে আদরের চাদর।
মা মানে শাসন,
মা মানে স্বর্গের আসন।
মা মানে হাজার দুখের মাঝেও
সুখের আবরণ।
মা মানে সুখ,
মা মানে দূর হয় সব দুখ।
মা মানে ঘুম পাড়ানীর গান।
মা মানে ভোরের পাখি সকাল হলেই ডাকাতি।
মা মানে আধার রাতের আলো
মা মানে দুখের মাঝে ভরসার মিষ্টি হাসি।
মাকে বড্ড বেশি ভালোবাসি,
নিজের থেকে বেশি।