এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক মাদক কারবারিকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।

সোমবার (২৮-জুলাই) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মানরা গ্রামের মো. স্বপন (৩৭) কে ইয়াবা সেবন ও সংরক্ষণের দায়ে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২ পিস ইয়াবা।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)(১৬) ধারায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা ‘খ’ সার্কেল প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বলেন,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। সমাজকে রক্ষা করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।