চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক আমির, সাবেক সংসদ সদস্য মজলুম জননেতা জনাব শাহজাহান চৌধুরী আজ চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে তিনি ফ্যাসিস্ট সরকারের আমলে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহারের দাবি জানান। জেলা পিপি মহোদয় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

এ সময় চট্টগ্রাম জজ কোর্টের অতিরিক্ত জেলা পিপি ও কয়েকজন বিজ্ঞ আইনজীবী উপস্থিত ছিলেন।