হাতিরঝিল পূর্ব থানার হাজীপাড়া ওয়ার্ডে জামায়াত রোকন পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত,প্রধান অতিথি অ্যাড, জিল্লুর রহমান আজমী।
নিজস্ব সংবাদদাতা (নাজিম উদ্দীন)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতিরঝিল পূর্ব থানার হাজীপাড়া ওয়ার্ড সভাপতি ও রোকন মোঃ আলাউদ্দিনের উদ্যোগে এক রোকন পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিরঝিল পূর্ব থানার সম্মানিত আমীর অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার সেক্রেটারি খন্দকার মোঃ রুহুল আমিন।
বক্তারা বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় প্রতিটি কর্মীকে নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সম্মানিত থানা আমীর অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমী কর্মীদের নির্দেশ দেন, প্রত্যেকে যেন নিজ নিজ জায়গা থেকে আদর্শিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানে রোকনদের পরিচিতি উপস্থাপন ছাড়াও দাওয়াতি ও সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।