আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।

চিকিৎসক ও রাজনৈতিক সহকর্মীদের পরামর্শ অনুযায়ী দেশের বাইরে গিয়ে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ থাকলেও তিনি সেই পরামর্শ বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন। এমনকি শেষ মুহূর্তে তার ডাক্তার মেয়ের আবেগঘন অনুরোধও রাখতে পারেননি।

তার মেয়ে বলেছিলেন, “আমাদের তো সামর্থ্য আছে, চাইলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারি।”
উত্তরে আমীর বলেন,
“মা রে, আমাদের সামর্থ্য হয়তো আছে দেশের বাইরে চিকিৎসা নেবার। কিন্তু একজন দিনমজুর, ভ্যান চালক বা প্রান্তিক কৃষকের পিতা যখন আমারই মতো অসুস্থ হবে তখন তুমি কি পারবে তাকে বিদেশে পাঠাতে?”

তিনি আরও বলেন,
“নবীজি (সা.) বলেছেন— ‘অন্যের জন্য তাই পছন্দ করো, যা তুমি নিজের জন্য পছন্দ করো।’ এই হাদিস কি শুধু মুখস্থ রাখার জন্য?”

এমন মানবিক ও আদর্শনিষ্ঠ অবস্থানের জন্য দেশের সর্বস্তরের সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই নেতৃস্থানীয় ব্যক্তি।

বর্তমানে তিনি সুস্থতার পথে রয়েছেন। সফল অস্ত্রোপচারের পর চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবির জানান,
“আমীর সাহেব এক সপ্তাহের মধ্যে বাসায় ফিরবেন এবং ইনশাআল্লাহ তিন সপ্তাহের মধ্যেই তিনি তার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন।”

আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ।
দেশবাসীর পক্ষ থেকে তাঁর জন্য রইল অফুরন্ত দোয়া ও শুভকামনা।