হরিনাকুন্ডু উপজেলার একজন জনসচেতন ও মানবিক অফিসার হিসেবে পরিচিত মোঃ আল-আমিন রক্তদান করে আবারও প্রমাণ করলেন, মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। তিনি বর্তমানে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে কর্মরত রয়েছেন।
গতকাল গভীর রাতে একটি বিপদের মুহূর্তে একজন রোগীর প্রাণ বাঁচাতে তিনি নিজের রক্তদান করেন। ছোট ভাইয়ের মতো একজনের জীবন বাঁচাতে এগিয়ে আসা এই মহান উদ্যোগ নিঃসন্দেহে সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি শুধু একজন সরকারি কর্মকর্তা নন, বরং একজন মানবিক যোদ্ধা যিনি মানুষের সেবায় সদা প্রস্তুত। তার এই অবদান সমাজে দীর্ঘদিন মনে রাখা হবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন – আমিন।