এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা)সংবাদদাতা।

৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী এক বর্ণাঢ্য গণমিছিলের আয়োজন করে। উপজেলা জামায়াত কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. একেএম সারওয়ার উদ্দিন সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভার আমির ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, সেক্রেটারি ফয়েজুর রহমান, সহকারী সেক্রেটারি সাইফুল বারী তুহিন, হাফেজ আবদুল্লাহ আল নোমান এবং উপজেলা যুব বিভাগের সভাপতি মু. মহিউদ্দিন।

মিছিলে বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি ও নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানসহ অংশগ্রহণ করেন। তারা ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের আহ্বান জানান এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।