তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী:মির্জা ফখরুল।

তারেক রহমানই দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (০৯ আগস্ট) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমান যে ৩১ দফা প্রস্তাব করেছেন, তা দেশের স্বাস্থ্য খাতসহ অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনার শক্তি রাখে।ভিটামিন ও সাপ্লিমেন্ট কিনুন

তিনি বলেন, পারস্পরিক হিংসার যে কালচার তৈরি করা হয়েছে, তা আমাদের ধ্বংস করেছে, আমাদের এ কালচার থেকে বের হয়ে আসতে হবে।

সরকারের ওষুধশিল্প নীতিসহ বিভিন্ন নীতির সমালোচনা করে ফখরুল বলেন, শুধু ভোটের অধিকার নয়, মানুষের সব অধিকার নিশ্চিত করতে হবে।