#প্রেয়সী – ২*
সাবিরান হিমু

চোখের ভাষা বোঝোনি তুমি,
তাইতো বুঝে ভুল করেছিলে।
আমি অপেক্ষা লিখেছিলাম,
তুমি পাতাই উল্টাওনি।
তোমার নামে লেখা পাতাগুলো,
আজো বুকের ডায়েরিতে বেঁচে।
তুমি পড়ো না, তবু থাকো,
স্মৃতির মতো ধুলোয় ঢাকা।
তুমি হারিয়ে যাওয়া গল্প,
তবুও আমি শুনি রোজ।