ঝিনাইদহ-শৈলকুপা মহাসড়কের দুধচর চাঁদপুর এলাকায় সোমবার রাতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা গোলাম বারি মন্ডল (৬৮) নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার ফলে তার দেহ দ্বিখণ্ডিত হয়।
মোটরসাইকেলযোগে চিকিৎসা শেষে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। নিহত গোলাম বারি মন্ডল ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃষ্টপুর গ্রামের বাসিন্দা।