“গণ-অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি”, “জুলাই সনদ”, রাষ্ট্র সংস্কার এবং মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার তড়িৎ বিচারের দাবিতে ঝিনাইদহে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) দুপুর ১১টায় ঝিনাইদহ শহরের প্রধান সড়কগুলোতে এই কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সমাবেশে বক্তারা বলেন, দেশকে কলঙ্কমুক্ত করতে হলে মানবতাবিরোধী অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি কার্যকর করতে হবে এবং রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। দাবি আদায় না হলে তীব্র গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তারা।
বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন সংগঠনের সদস্য সচিব সাঈদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলার সভাপতি এইচ এম নাঈম মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব মো. সোহাগ হোসেন,
এবং টুপি মাথায় উপস্থিত ছিলেন **বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হরিণাকুন্ডু উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম ভাই**সহ অসংখ্য নেতা-কর্মী ও ছাত্র-জনতা।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।