কুমিল্লা সদর দক্ষিণের কৃতি সন্তান মো; আশ্রাফুজ্জামান নোমান, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কুমিল্লা জেলা আহ্বায়ক নির্বাচিত।

 

কুমিল্লা সদর দক্ষিণের কৃতি সন্তান ও  ছাত্রনেতা মো: আশ্রাফুজ্জামান নোমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ (উচ্চ মাধ্যমিক) শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কমিটির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন।

দায়িত্ব পাওয়ার পর আশ্রাফুজ্জামান নোমান বলেন,

দল এবং দেশের জন্য আরও বেশি কাজ করতে চাই এবং সবার সহযোগিতায় সংগঠনকে এগিয়ে নিতে বদ্ধপরিকর।”

 

নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন যে নতুন আহ্বায়কের নেতৃত্বে কুমিল্লা জেলা আইন ছাত্র ফোরাম আরও শক্তিশালী ও গতিশীল হবে।