ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১৬ জনকে আটক করেছে বিজিবি। সোমবার রাত সাড়ে ১১টার দিকে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে সীমান্ত অতিক্রমকালে ১৬ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে ৯ জন পুরুষ, ৪ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। তাদের মধ্যে বেশিরভাগের বাড়ি নড়াইল, যশোর ও খুলনা জেলায়।

বিজিবির দাবি, আটককৃতরা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, কাজের সন্ধানে সীমান্ত অতিক্রম করেছিলেন।

আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।