৫ই সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার) বিকাল ৪টায় ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও সংগঠকদের নিয়ে এক সাংগঠনিক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আপ বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক আব্দুল হামিদ খান এবং সঞ্চালনা করেন জেলা শাখার যুগ্ম সদস্য সচিব জিহাদুল ইসলাম রাফি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক জনাব ফায়াজ শাহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় প্রধান জনাব মুহাম্মদ শামীম এবং চট্টগ্রাম জেলা (দক্ষিণ) এর যুগ্ম আহ্বায়ক সাইয়্যেদ ইফতেখার হোসাইন।

সভায় লক্ষ্মীপুর জেলা শাখার সদস্য সচিব আবদুল আল নোমান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় লক্ষ্মীপুর জেলার অন্তর্গত সকল উপজেলার কমিটি প্রণয়নসহ সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।