রুবেল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর ছয় মাস মেয়াদি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার ৬ সেপ্টেম্বর সংগঠনটির কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে এ কমিটি প্রকাশ করা হয়। ঘোষিত কমিটিতে বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোরসালিন ইসলাম এবং সদস্য সচিব হয়েছেন ফজলে রাব্বী। এছাড়া যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদে মোট ২০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
যুগ্ম আহ্বায়ক হয়েছেন গালিব হাসান, আলমগীর কবির, হৃদয়, আব্দুল্লাহ আহমেদ, মাহমুদ হাসান, তাজিম আহমেদ, জাহিদ মল্লিক , মুজিবুল ইসলাম এবং মোঃ মোকসেদ হক। যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন ওমর তারিক, মোঃ সারোয়ার হোসেন, শোহান মাহমুদ, মোঃ মুসা, মোঃ শাহজাহান, মেহেদী হাসান, সায়মুমদ্দাহা রাব্বি, রিয়াজ হোসেন, মোঃ ইমরান হোসেন ও মোঃ সজল মিয়া।
উলেখ্য,আহ্বায়ক মোরসালিন ইসলাম কমিটি ঘোষণার প্রতিক্রিয়ায় বলেন, “এটি মূলত বৈষম্যবিরোধী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গঠিত হয়েছে। নতুন স্বাধীন দেশ যাতে আবার ফ্যাসিস্ট শক্তি দ্বারা প্রভাবিত না হয় সেজন্য আমরা সতর্ক থাকব এবং জুলাই বিপ্লবের অর্জনকে ধারণ করে এগিয়ে যেতে এই কমিটি স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে।”, “আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ পূর্বে এনসিপির সদস্য ছিলেন। তবে এমসিপির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে সন্দেহ ও আশঙ্কা থেকেই তারা নতুন দল ‘আপ বাংলাদেশ’ গঠন করেন।”
সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহর যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন করেন। উল্লেখ্য, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) সামাজিক ন্যায়বিচার, বৈষম্যহীনতা ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ।
রুবেল ইসলাম
নজরুল বিশ্ববিদ্যালয়
০১৮৪৫৫৮২৫২৯