হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের দেবীপুরে নছিম শাহ ওরফে গংগাজলের মাজারে চলমান কর্মকাণ্ড ও গান–বাজনায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে স্থানীয় দুই ব্যক্তি এ কার্যক্রমে বাধা দেন বলে জানিয়েছেন মাজারের খাদেম শামসুল ইসলাম।
তিনি জানান, হঠাৎ এ ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে এবং যে কোনো সময় বিশৃঙ্খলা দেখা দিতে পারে।
খাদেম শামসুল ইসলাম বাধা প্রদানকারীদের নাম প্রকাশ করে বলেন—
রফিক মিয়া (৩৬) ও অহিদ মিয়া, পিতা: মজু মিয়া, গ্রাম: সাহেবনগর, চৌমুহনী ইউনিয়ন, মাধবপুর।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।