ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ড থানার অন্তর্গত ৩ নম্বর তাহেরহুদা ইউনিয়নের শ্রীপুর গ্রামের ঊর্মী খাতুন নামের একটি মেয়েকে অপহরণ করা হয়েছে ।
নাম:মোছা:উর্মি খাতুন
বাসা ধুলিয়া,
বয়স আনুমানিক ১৫ বছর।
বাবা মা মরা এতিম,ভাই ভাবির কাছে বড়ো হওয়া।
তাকে বেশ কিছুদিন যাবৎ একই গ্রামের জয়নালের ছেলে মাসুদ বিরক্ত করে আসছিলো।
এ বিষয়টা নিয়ে মাসুদের বাবার সাথে কথা বলে উর্মির বড়ো ভাই ওমর,কথা বলতে গেলে মাসুদের বাবা সহ গ্রামের কিছু লোক তাকে বিভিন্ন প্রকার হুমকি- ধামকি দেয়।
আরো বলে যে,তোমার বোনকে মাসুদের সাথে বিয়ে দিয়ে দাও।
ওমর এতে অমত করায় এক পর্যায়ে মাসুদের বাবা বলে তোমার বোন(উর্মি) কে তুলে নিয়ে বিয়ে করতে হলেও করবে আমার ছেলে।এ
র কিছুদিন পরে গত ২০:০৯:২০২৫ তারিখে যখন ওমরের বাড়িতে কেউ না থাকে সেই সময় মাসুদ,মাসুদের বাবা সহ গ্রামের কিছু মানুষ মিলে উর্মি কে অপহরন করে নিয়ে যায়।
এবিষয়টা যখন মাসুদের বাবাকে বলা হয় তখন মাসুদের বাবা প্রথমে অস্বীকার করে,কিন্তু যখন একই গ্রামের একজন গন্যমান্য লোক সেখানে উপস্থিত হয়ে মাসুদের বাবার কাছ জিজ্ঞেস করে তখন মাসুদের বাবা বলে যে,আমরা মেয়ে ফেরত দিতে পারবো না।
এতে তো পুরো পরিষ্কার হয়ে যায় যে,মাসুদ উর্মি কে অপহরন করেছে।
উল্লেখীত ঘটনাটি হরিনাকুন্ডু থানায় একটা সাধারন ডায়েরি করা হয়েছে,কিন্তু পুলিশ কোন পদক্ষেপ নেয়নি এখনও
। মাননীয় জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি,এই এতিম মেয়েটার অপহরনের বিষয়টা দৃষ্টি গোচর করে মেয়েটার সন্ধান করার চেষ্টা করুন।