এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।

কুমিল্লার মনোহরগঞ্জে আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও ডাকসুর সাবেক সদস্য ড. রশিদ আহমেদ হোসাইনি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরে অনুষ্ঠিত তারেক রহমানের ৩১ দফার আলোকে যুবসমাজের করণীয় শীর্ষক যুব সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

ড. হোসাইনি তার বক্তব্যে বলেন,
তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে কথা বলতেই এখানে এসেছি। তারেক রহমানের স্লোগান নিয়ে “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” তাই সকলে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দলকে সুসংঘটিত করতে হবে। তবে দুঃখজনক বিষয় হলো—আজও আমাদের অনেক কথা মুক্তভাবে বলা সম্ভব হচ্ছে না। গত ১৮ বছর আমরা জেল-জুলুম আর নির্যাতনের শিকার হয়েছি।

তিনি আরও বলেন,
৩৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শত প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। আমরা চাই তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষেই হোক! লাকসাম-মনোহরগঞ্জের মানুষ অতীতেও অন্যায়ের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।

বিএনপির এই নেতা দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন—
আমরা খালেদা জিয়ার আপোষহীন আন্দোলনের কর্মী। সন্ত্রাস কিংবা অন্যায়ের কাছে মাথা নত করিনি, করবোও না। যারা মনোনয়ন না পাওয়ার ভয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে, তাদের বলছি—আমরা ধানের শীষের লোক, তারেক রহমানের লোক। আগামী নির্বাচনে ধানের শীষের মনোনয়ন নিয়ে যিনি আসবেন, আমরা তার পক্ষেই কাজ করবো—ইনশাআল্লাহ।

সমাবেশে সভাপতিত্ব করেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতা অহিদুর রহমান। বক্তব্য রাখেন, বিএনপি নেতা আতিকুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. আলাউদ্দিন, বিএনপি নেতা সৈয়দ আহমেদ, জসিম উদ্দিন সোহাগ, কালা মিয়া, স্বেচ্ছাসেবক নেতা মোহাম্মদ হোসেন, জসিম উদ্দিন ও যুবদল নেতা জিএম মোশাররফ হোসেন,জসিম উদ্দিন টিপু।
এছাড়া ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দগণ।