দুর্গাপূজার নবমীতে সড়ক শৃঙ্খলা রক্ষায় ছাত্রদলের উদ্যোগ

ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে দুর্গাপূজার নবমী উপলক্ষে জনসমাগম নির্বিঘ্ন রাখতে প্রশংসনীয় দায়িত্ব পালন করছে ছাত্রদলের কর্মীরা। বুধবার (১ নভেম্বর) তেলিয়াপাড়া-নোয়াহাটি সড়কে অর্ধশতাধিক ছাত্রদল কর্মী স্বেচ্ছায় সড়ক শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিলেন। তাদের এ উদ্যোগ পথচারী ও আগত ভক্তদের নজর কেড়েছে।

উপজেলা ছাত্রদল নেতা মোজাম্মেল নূর জানান, হবিগঞ্জ জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের নির্দেশে শাহজাহানপুর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা এ দায়িত্ব পালন করছে। তিনি বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হলো দুর্গোৎসবকে সর্বাধিক জাঁকজমকভাবে ও নিরাপদে সম্পন্ন করা।”