1. dailyainerkantho@gmail.com : admin :
অপশক্তি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে—আবুল কালাম - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৫:৩০|
শিরোনামঃ
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

অপশক্তি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে—আবুল কালাম

এস এম আনোয়ার
  • Update Time : শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬,
  • 357 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।

কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম শুক্রবার (২৩ জানুয়ারি) মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় একাধিক কর্মিসভা করেন।
কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হলে সর্বস্তরের মানুষের সঙ্গে সর্বত্র সৌহার্দ্যপূর্ণ ও দায়িত্বশীল আচরণ বজায় রেখে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে হবে। তিনি আরও বলেন, জনগণের কাছে জবাবদিহিতামূলক মনোভাব নিয়েই বিএনপির রাজনীতি—এটাই আমাদের শক্তি ও আদর্শ।
মো. আবুল কালাম বলেন, সকল অপশক্তি ও ষড়যন্ত্র মোকাবিলা করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। সর্বোপরি তিনি আশ্বস্ত করে বলেন, ধানের শীষে ভোট দিলে জনগণকে আগামী পাঁচ বছর নিরাপদে ও মর্যাদার সঙ্গে রাখার জন্য আমরা বদ্ধপরিকর।
কর্মিসভায় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু ও মোবারক হোসেন, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু ও সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রিনা আক্তার ও সাধারণ সম্পাদক জাহানারা বেগম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল ও সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদী, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মহিন উদ্দিন ও সদস্য সচিব মাওলানা শামীমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com