1. dailyainerkantho@gmail.com : admin :
অর্থহীন’ মঞ্চায়ন: দর্শককে প্রশ্ন ছুঁড়ে দিল ইবি থিয়েটার - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৪:৪৯|
শিরোনামঃ
শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত:

অর্থহীন’ মঞ্চায়ন: দর্শককে প্রশ্ন ছুঁড়ে দিল ইবি থিয়েটার

ইবি প্রতিনিধি
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫,
  • 101 Time View

 

অর্থহীন’ মঞ্চায়ন: দর্শককে প্রশ্ন ছুঁড়ে দিল ইবি থিয়েটার

ইবি প্রতিনিধি :

কুষ্টিয়র ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন “বিশ্ববিদ্যালয় থিয়েটার” এর উদ্যোগে সমাজের বাস্তব চিত্র তুলে ধরে নাটক ‘অর্থহীন‘ মঞ্চায়ন করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টা নাগাদ বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি সাইফুন্নাহার লাকী’র রচনায় এবং সাধারণ সম্পাদক নাইমুল ফারাবির নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে এ নাট্য মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসিব, তানমিন, তমাল, শিমলা, আর্য, প্রণয়, আশিক, প্রমি, সোহরাব, মিথিলা এবং অন্যান্য।

এ নাটকের মাধ্যমে দেখানো হয়, একটি গাভীর কিছু হলে আমাদের সমাজের মানুষ যেভাবে তার জন্য প্রতিবাদ করে পক্ষান্তরে একজন মানুষ মারা গেলেও সমাজের মানুষের এতোটুকুও বিবেক জাগ্রত হয় না। তাছাড়া আমারদের সমাজের অধিকাংশ রাজনৈতিক দলের লোকজন তারা শুধুমাত্র মানুষের পাশে আসে তাদের দলীয় এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। মানবিক দিক দিয়ে কেউ পাশে এসে কখনো দাড়াতে চায় না।

এসময় ইবি থিয়েটারের সভাপতি সাইফুন্নাহার লাকী বলেন, আমরা বরাবর মঞ্চকে এমন ভাবে ব্যবহার করতে চেয়েছি যেন সমাজের নানান রকম দিক গুলো আমরা মঞ্চে উপস্থাপন করতে পারি। আমরা মুলত মঞ্চকে তুলে ধরতে চেয়েছি একটি আয়না রুপে।যেখানে দর্শক নিজেকে এবং সমাজের চারপাশের সবাইকে দেখতে পাবে।এই নাটক টা ছিলো শুধুমাত্র এই উদ্দেশ্য নিয়ে যে আমাদের সমাজের সংকট এবং অর্থকেন্দ্রিক জীবনধারার পরিসরকে উপেক্ষা করে আমরা কিভাবে জীবনধারণ করতে পারি। নাটকে প্রতিটি সংলাপ এবং দৃশ্য আপনাকে এ প্রশ্নের সম্মুখীন করবে যে আসলে আমরা কি নিজের জীবনের অর্থ খুঁজে পাচ্ছি? নাকি অর্থহীনতার পিছনে দৌড়াচ্ছি? আমরা মুলত উপযুক্ত বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্য এ নাটক টা উপস্থাপন করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com