1. dailyainerkantho@gmail.com : admin :
আদমদীঘিতে মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের দেয়াল ভেঙে ব্যক্তিগত রাস্তা নির্মাণে উত্তেজনা!! - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ৮:৩২|
শিরোনামঃ
পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সকল কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

আদমদীঘিতে মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের দেয়াল ভেঙে ব্যক্তিগত রাস্তা নির্মাণে উত্তেজনা!!

মিরু হাসান
  • Update Time : সোমবার, আগস্ট ৩১, ২০২৬,
  • 47 Time View

 

আদমদীঘিতে মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের দেয়াল ভেঙে ব্যক্তিগত রাস্তা নির্মাণে উত্তেজনা!!

মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে প্রভাব খাটিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণের জন্য বীর মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের দেয়াল ভেঙে জায়গা দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, শান্ত মন্ডল নামের এক ব্যক্তি তার ব্যক্তিগত বাগানে চলাচলের জন্য ওই রাস্তা নির্মাণ করেছেন। ঘটনাটি ঘটে নসরতপুর হাটের পশ্চিম এলাকায়। এই নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত বুধবার (১৮ আগস্ট) আদমদীঘি সহকারী কমিশনার (ভূমি) বরাবর মকছেদ আলীসহ ৫১ জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, নসরতপুর পশ্চিম বাজার এলাকায় দীর্ঘদিন ধরে নসরতপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের এককক্ষবিশিষ্ট সংসদ কার্যালয় হিসেবে একটি ঘর ব্যবহৃত হয়ে আসছিল। অভিযোগ রয়েছে, গত ৮ আগস্ট রাতের আঁধারে শান্ত মন্ডল লোকজন নিয়ে ওই কার্যালয়ের এক পাশের দেয়াল জোরপূর্বক ভেঙে ফেলেন। পরে ঘরটির পূর্ব পাশের প্রায় ৬ ফুট প্রশস্ত ও ১৬ ফুট দীর্ঘ জায়গা দখল করে নিজের বাগানে যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ করা হয়। শুধু তাই নয় দখল করা জায়গার ওপর ইতোমধ্যে ইটসোলিং করে রাস্তা নির্মাণের কাজও সম্পন্ন করা হয়েছে।

অভিযোগকারীদের পক্ষে মকছেদ আলী বলেন, কতিপয় লোকজনকে ম্যানেজ করে শান্ত মন্ডল ওই সংসদের ঘরের দেয়াল ভেঙে রাস্তা বের করে নিয়েছেন। আমরা প্রশাসনের কাছে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছি।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com