1. dailyainerkantho@gmail.com : admin :
আমেরিকার প্ররোচনায় ইসরাঈল ইরানে হামলা চালিয়ে বিশ্ব পরিস্থিতি অশান্ত করেছে : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ - dailyainerkantho
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১২:৪৭|

আমেরিকার প্ররোচনায় ইসরাঈল ইরানে হামলা চালিয়ে বিশ্ব পরিস্থিতি অশান্ত করেছে : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শনিবার, মার্চ ৭, ২০২৬,
  • 229 Time View

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, মধ্যপ্রাচ্যসহ পৃথিবী জুড়ে যে অচলাবস্থা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে এর জন্য আমেরিকাই দায়ী। আমেরিকার প্ররোচনায় ইসরাঈল ইরানে হামলা চালিয়ে গোটা বিশ্বে এই অশান্ত পরিবেশ সৃষ্টি করেছে। অবিলম্বে ইসরাঈলের আগ্রাসন বন্ধ করতে হবে। নেতৃবৃন্দ একই সাথে পাকিস্তান-আফগানিস্তানের বিরোধপূর্ণ সম্পর্কের অবসান ঘটিয়ে জোরদার কুটনৈতিক তৎপরতার মাধ্যমে দুই দেশের মধ্যে সৃষ্ট জটিলতা দূর করার আহবানও জানিয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) রাতে ঢাকার আরজাবাদ মাদ্রাসায় অনুষ্ঠিত দলের খাস কমিটির বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ এ আহবান জানান।

বৈঠকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ৯ মার্চ সোমবার দুপুর ১২টায় পল্টনস্থ দলীয় কার্যালয়ে জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় আমেলা ও জেলা সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দের যৌথ সভা আহবানের সিদ্ধান্ত গৃহীত হয়। সে আলোকে সংশ্লিষ্ট সকলকে এই সভায় উপস্থিত থাকা এবং আসন্ন স্থানীয় নির্বাচনগুলোতে অংশগ্রহণ করার প্রস্তুতি নেওয়ার আহবান জানানো হয়েছে।

দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার,সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব,সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী,সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান,মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী,সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া,যুগ্মমহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com