1. dailyainerkantho@gmail.com : admin :
ইকসু গঠনতন্ত্রের কাজ শেষ, ২৫ অক্টোবর স্বাক্ষর - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ১০:২৩|
শিরোনামঃ
শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত:

ইকসু গঠনতন্ত্রের কাজ শেষ, ২৫ অক্টোবর স্বাক্ষর

ইবি প্রতিনিধি
  • Update Time : রবিবার, অক্টোবর ১৯, ২০২৫,
  • 201 Time View

ইকসু গঠনতন্ত্রের কাজ শেষ, ২৫ অক্টোবর স্বাক্ষর

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) -এর গঠনতন্ত্রের খসড়ার চূড়ান্ত কপি প্রস্তুত করা হয়েছে। ২৫ অক্টোবর ফাইনাল মিটিং-এ গঠিত কমিটির বিশ্ববিদ্যালয়ের বহিরাগত ৩ সদস্যের স্বাক্ষর হলেই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ইকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটি।

রবিবার (১৯ অক্টোবর) বিকালে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাতকারে এ বিষয়ে জানান ইকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান।

তিনি জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ গঠনের লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট গঠিত সংবিধি বা গঠনতন্ত্র প্রনয়ন কমিটি ইতোমধ্যে ৭টি সভার আয়োজন করা হয়েছে। আমরা ৭টির মধ্যে ২টি সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠনের প্রতিনিধিদের সাথে মিটিং করেছি। এবার সাংবাদিকদের সঙ্গেও আলোচনা হচ্ছে।

তিনি আরও জানান, ঢাবি-রাবি-চবি-জাবি, জবি ও বেরোবি-সহ মোট ৬টি বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র পর্যালোচনা করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য একটি যুগোপযোগী গঠনতন্ত্র প্রণয়নের চেষ্টা করেছি। ছাত্রদের মতামত নিয়েছি এবং তারা মোটামুটি প্রণীত গঠনতন্ত্রের প্রতি সন্তুষ্ট ও একমত। তবে তারা (শিক্ষার্থীরা) কয়েকটা পরামর্শ দিয়েছে, সেটাও আমরা গঠনতন্ত্রে ইনক্লুড করেছি। আমাদের দিক থেকে চূড়ান্ত গঠনতন্ত্র তৈরির কাজ সম্পন্ন হয়েছে।

পরবর্তী কার্যক্রম সম্পর্কে তিনি জানান, আমাদের আরেকটা মিটিং করতে হবে, যেখানে কমিটিতে থাকা ঢাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সুপ্রিম কোর্টের ৩ জন সদস্য রয়েছেন। গঠনতন্ত্রে তাদের স্বাক্ষর প্রয়োজন। সে বিষয়ে ওনারা জানিয়েছেন, আগামী ২৫ তারিখে মিটিং নির্ধারণ করতে। উক্ত মিটিংয়ে উল্লিখিত ব্যক্তিগন গঠনতন্ত্রে স্বাক্ষর করলেই আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তা জমা দিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com