
ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নতুন কমিটি প্রকাশিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহানা নাসরিন ও সাধারণ সম্পাদক হিসেবে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজমেরী রহমান মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. রাশেদুজ্জামান স্বাক্ষরিত নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন-
সহ-সভাপতি সাদিয়া জান্নাতী উর্মি, যুগ্ম সাধারণ সম্পাদক তিথী খাতুন, সাংগঠনিক সম্পাদক মানকুমারী দেওয়ান, দপ্তর সম্পাদক ফাহমিদা খাতুন, কোষাধ্যক্ষ অনিভা তাবাচ্ছুম।
সদস্য হিসেবে রয়েছেন- মোছা. শারমিন, সুরাইয়া শেখ মিম, আসমাউল হুসনা রুনা এবং তাহিরা সুলতানা নাদিয়া।
সাধারণ সম্পাদক আজমেরি বলেন, “মেয়েদের হল স্পোর্টস ক্লাস একটি অন্তত গুরুত্বপূর্ণ সাংগঠনিক চিন্তা। সাধারণত বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মাঠে এবং বিভিন্ন ইভেন্টে খেলার সুযোগ পেলেও মেয়েদের এই সুযোগ খুব সীমিত। হল স্পোর্টস ক্লাদ মূলত হলের মেয়েদের মোবাইল এবং অন্যান্য বাধ্য জীবনের বাইরে গিয়ে হলের মাঠে খেলাধুলার বিভিন্ন ইভেন্ট তাদের মানসিক বিকাশে সহায়তা করবে। পাশাপাশি হলে একটি সুস্থ পরিবেশ তৈরি হবে। আমি সাধারণ সম্পাদক হিসেবে চেষ্টা করবো হলে বিভিন্ন ইভেন্ট ও খেলাধুলার আয়োজন করা এবং খেলাধুলার সুস্থ সংস্কৃতি বজায় রাখা”
স্পোর্টস সভাপতি বলেন,” উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলের স্পোর্টস ক্লাবের ২০২৬-২০২৭ অর্থবছরে সভাপতির দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। আমি আমার দায়িত্ব যথাযথ ভাবে পালন করার চেষ্টা করবো। ক্লাবের মাধ্যমে নতুন নতুন ট্যালেন্ট হান্টিং করে তাদের যথাযথ ট্রেনিং দেওয়ার মাধ্যমে প্রতিটা স্পোর্টস ইভেন্টে অংশগ্রহণ এবং হলের ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে সকল ধরনের উদ্যোগ নিবো ইনশাআল্লাহ।”