1. dailyainerkantho@gmail.com : admin :
ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হিলিতে বিএনপির বিশাল র‍্যালি - dailyainerkantho
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১১:১৮|
শিরোনামঃ
সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন! গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের আয়োজনে জাতীয় গার্মেন্টস শ্রমিক কনভেনশন-২০২৬ অনুষ্ঠিত ‘করব সমবায়, গড়ব দেশ’ স্লোগানে ভূল্লীতে জাতীয় সমবায় দিবস উদযাপন ইবির ৫ম সমাবর্তনের অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের উদ্বোধন  ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হিলিতে বিএনপির বিশাল র‍্যালি মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩ ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা মনোহরগঞ্জে ধান ক্ষেতে বিদ্যুতের ফাঁদ,  ৫ বোনের একমাত্র ভাইয়ের মৃত্যু নিউগিনি প্রোপার্টিজ এর মালিক নাজিমুদ্দিন এর বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত মালিকদের ন্যায্য জায়গা ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন তথ্য দিতে অপারগতা কোটি টাকার বাণিজ্যের অভিযোগ

ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হিলিতে বিএনপির বিশাল র‍্যালি

সাদ্দাম হোসেন নয়ন
  • Update Time : রবিবার, নভেম্বর ৮, ২০২৬,
  • 19 Time View

 

ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হিলিতে বিএনপির বিশাল র‍্যালি

​হিলি প্রতিনিধি:সাদ্দাম হোসেন নয়ন
দিনাজপুরের হিলিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ‘বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে একটি বিশাল র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​আজ রবিবার (৮ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার প্রধানসড়কে উপজেলা বিএনপির উদ্যোগে এই বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
​র‍্যালি ও পরবর্তী সমাবেশে বক্তারা ঐতিহাসিক ৭ই নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিনটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার এক অনন্য মাইলফলক। তৎকালীন রাজনৈতিক সংকটে সিপাহী-জনতার ঐক্য দেশবাসীকে নতুন দিকনির্দেশনা দিয়েছিল। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও চেতনা ধারণ করে দেশ ও জনগণের অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
​উক্ত র‍্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন—
​উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহিনুর ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল ইসলাম,
পৌর বিএনপির সভাপতি মিঠু খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, পৌর যুবদলের আব্বায়ক রাজ,পৌর ছাত্রদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীন লিটন সদস্য সচিব রেইন সরকার,মহিলা দলের সদস্য মোসাম্মৎ টুনি ও শারমিন, পৌর তাঁতি দলের আহবায়ক শরিফুল ইসলাম সাংগঠনিক সানাউল্লাহ কৃষকদলের আব্বায়ক আজাদ খান সদস্য সচিব সোহেল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন,
বোয়ালদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম এ ছাড়াও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং এর বিভিন্ন অঙ্গ ওসহযোগী সংগঠনের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী র‍্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। র‍্যালির নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com