1. dailyainerkantho@gmail.com : admin :
কওমিপন্থি ৭ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিয়ে হেফাজতে ইসলামের বৈঠক - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৭:৩৫|
শিরোনামঃ
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

কওমিপন্থি ৭ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিয়ে হেফাজতে ইসলামের বৈঠক

আতিকুর রহমান কামালী
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬,
  • 192 Time View

 

কওমিপন্থি ৭ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিয়ে হেফাজতে ইসলামের বৈঠক

কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় এ বৈঠক শুরু হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামি দলগুলোর মধ্যকার বৃহত্তর ঐক্য ও ভবিষ্যৎ সমন্বিত কর্মপন্থা নির্ধারণে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে কওমি রাজনৈতিক দলগুলোর জন্য বিভিন্ন জোটের বিষয়ে করণীয় নির্ধারণ এই বৈঠকের মূল এজেন্ডা। স্বাভাবিকভাবেই গোটা কওমি অঙ্গনের নজর এখন এই বৈঠকের দিকে।

বৈঠকে উপস্থিত আছেন হেফাজতের ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, মহাসচিব মুফতি সাজিদুর রহমান, সিনিয়র নায়েবে আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক মুফতি খলিদ আহমদ কাসেমী, নায়েবে আমির মাওলানা জসিম উদ্দীন, নায়েবে আমির ও নানুপুর বড় মাদরাসার মহাপরিচালক মাওলানা সালাহউদ্দীন নানুপুরী। কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মাওলানা মাহফুজুল হক।

এ ছাড়া, রাজনৈতিক দলগুলো থেকে উপস্থিত রয়েছে এই সিক্রেট বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নায়েবে আমির মাওলানা আলী উসমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, খেলাফত আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী ও নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com