1. dailyainerkantho@gmail.com : admin :
কবিতাঃ তাওহীদের প্রাঙ্গনে, কলমেঃ রেবেকা আক্তার - dailyainerkantho
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ১০:৩৬|
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পঞ্চগড়ে নবম শ্রেণি শিক্ষার্থী ধর্ষন পর মৃত্যু এঘটনায় গ্রেপ্তার ২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

কবিতাঃ তাওহীদের প্রাঙ্গনে, কলমেঃ রেবেকা আক্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, জুলাই ১৯, ২০২৫,
  • 166 Time View

কবিতাঃ তাওহীদের প্রাঙ্গনে
কলমেঃ রেবেকা আক্তার।

সোহরাওয়ার্দী আজ মুখরিত,
জামায়াতের দীপ্ত আহ্বানে,
নবজাগরণের আশায় জড়ো হয়েছে,
আজ লাখো প্রাণে।

দ্বীন প্রতিষ্ঠার অঙ্গিকারে,
মুখরিত আজ প্রান্তর,
তাওহীদের পতাকা হাতে,
জেগে উঠেছে উম্মাহর অন্তর।

আল্লাহর জমিনে আল্লাহর বিধান হোক,
এই তো সবার কামনা,
এই সমাবেশ হোক,
ইসলামি রাষ্ট্র কায়েমের সূচনা।

সত্য-ন্যায়ের পতাকা আজ,
উড়ুক এই প্রাঙ্গনে,
ইসলাম জিন্দা হোক, সত্যের জয় হোক,
বাংলার অঙ্গনে।

দমন নয়, গঠন চাই,
চাই মোরা হক্কের রাজনীতি,
সত্য স্নিগ্ধ হোক দেশ,
বন্ধ হোক মিথ্যার গীতি।

সোহরাওয়ার্দী প্রাঙ্গণে আজ,
বাজছে তাওহীদের গান,
জামায়াতের কণ্ঠে সত্যের ধ্বনি,
ইসলামের আহ্বান।

দিলের গহীনে গাঁথা যে স্বপ্ন,
ইসলামি রাষ্ট্র তার নাম,
আল্লাহর জমিনে তার হুকুম,
চলবে অবিরাম।

শান্তি, ন্যায়, ইনসাফে গড়া হোক,
বাংলার নবযাত্রা,
জামায়াতের সৈনিক শফিকের দেওয়া,
ঈমানি বার্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com