1. dailyainerkantho@gmail.com : admin :
‘করব সমবায়, গড়ব দেশ’ স্লোগানে ভূল্লীতে জাতীয় সমবায় দিবস উদযাপন - dailyainerkantho
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১১:১৮|
শিরোনামঃ
সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন! গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের আয়োজনে জাতীয় গার্মেন্টস শ্রমিক কনভেনশন-২০২৬ অনুষ্ঠিত ‘করব সমবায়, গড়ব দেশ’ স্লোগানে ভূল্লীতে জাতীয় সমবায় দিবস উদযাপন ইবির ৫ম সমাবর্তনের অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের উদ্বোধন  ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হিলিতে বিএনপির বিশাল র‍্যালি মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩ ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা মনোহরগঞ্জে ধান ক্ষেতে বিদ্যুতের ফাঁদ,  ৫ বোনের একমাত্র ভাইয়ের মৃত্যু নিউগিনি প্রোপার্টিজ এর মালিক নাজিমুদ্দিন এর বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত মালিকদের ন্যায্য জায়গা ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন তথ্য দিতে অপারগতা কোটি টাকার বাণিজ্যের অভিযোগ

‘করব সমবায়, গড়ব দেশ’ স্লোগানে ভূল্লীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

নুরে আলম শাহ
  • Update Time : রবিবার, নভেম্বর ৮, ২০২৬,
  • 34 Time View

 

‘করব সমবায়, গড়ব দেশ’ স্লোগানে ভূল্লীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:

‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে কুমারপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম, ভূল্লী থানার সেকেন্ড অফিসার রাশেদুল ইসলাম রাশেদ, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, ভূল্লী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন এবং কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী।

এ ছাড়া ভূল্লী প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক বাপ্পি, সাধারণ সম্পাদক সুজন আলী, স্থানীয় সাংবাদিক, সমবায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা সমবায়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রম মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে সমবায়ের বিকল্প নেই।

বক্তারা সমবায় সমিতিগুলোকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সমবায়ের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com