1. dailyainerkantho@gmail.com : admin :
চূড়ান্ত হয়নি কওমিপন্থি ৭ দলের ঐক্য, লিয়াজোঁ কমিটি গঠন - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৭:৩৫|
শিরোনামঃ
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

চূড়ান্ত হয়নি কওমিপন্থি ৭ দলের ঐক্য, লিয়াজোঁ কমিটি গঠন

আতিকুর রহমান কামালী
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬,
  • 60 Time View

 

চূড়ান্ত হয়নি কওমিপন্থি ৭ দলের ঐক্য, লিয়াজোঁ কমিটি গঠন

আতিকুর রহমান কামালী : কওমিপন্থি সাত ইসলামি দলের ঐক্য এখনও চূড়ান্ত হয়নি। ঐক্যের প্রক্রিয়া এগিয়ে নিতে হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমানকে আহ্বায়ক করে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে হেফাজতের আরও দুজন শীর্ষ নেতার পাশাপাশি সাত দলের প্রতিটি থেকে তিনজন করে প্রতিনিধি রাখা হয়েছে। আগামী ২২ অক্টোবর বৈঠক করে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ১১টায় চট্টগ্রামের ফটিকছড়ির আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় সাত দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৈঠকে হেফাজতের শীর্ষ নেতাদের পাশাপাশি সাত দলের নির্ধারিত প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে সাত দলের পক্ষ থেকে দেওয়া ঐক্যের প্রস্তাবিত ফর্মুলাগুলো পর্যালোচনা করে হেফাজতের উদ্যোগে গঠিত উপকমিটি হেফাজত আমিরের পরামর্শে যে সমন্বিত রূপরেখা তৈরি করেছিল, তা সাত দলের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। পরে ওই রূপরেখা ও দলগুলোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তবে কয়েকটি বিষয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকায় দীর্ঘ আলোচনা করেও ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

তবে ঐক্যের বিষয়ে সাত দলের ইতিবাচক অবস্থান থাকায় আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয় বলে জানান মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। এরই ধারাবাহিকতায় হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানকে আহ্বায়ক করে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে হেফাজতের আরও দুজন শীর্ষ নেতা এবং সাত দলের প্রতিটি থেকে তিনজন করে প্রতিনিধি রাখা হয়েছে।

আগামী ২২ অক্টোবরের মধ্যে লিয়াজোঁ কমিটির বৈঠক হবে। সেখানে সাত দলের ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরে হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ঐক্যের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী কালবেলাকে বলেন, ‘সাত দলই ঐক্যের বিষয়ে ইতিবাচক। তবে আজকের বৈঠকে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানকে আহ্বায়ক এবং প্রতিটি দলের তিনজনকে সদস্য করে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। সেখানে হেফাজতের আরও দুজন শীর্ষ নেতা থাকবেন।’

তিনি আরও বলেন, ‘কমিটির সদস্যরা আগামী ২২ অক্টোবর ঢাকায় বৈঠক করে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পরে হেফাজত আমির সিদ্ধান্তের বিষয়টি ঘোষণা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com