
ছাত্র জমিয়তের পদক্ষেপে ডাকসু সংগ্রহশালায় স্থান পাচ্ছে শাপলা চত্বরের আন্দোলনের আইকনিক চিত্র
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সংগ্রহশালায় স্থান পেতে যাচ্ছে ২০১৩ সালের শাপলা চত্বরের ঐতিহাসিক আন্দোলনের আইকনিক আলোকচিত্রসমূহ। ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগ ও দাবির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সংগঠনের নেতারা জানান, একটি বস্তুনিষ্ঠ ও বৈষম্যহীন ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ দাবি জানান এবং বিষয়টির ওপর গঠনমূলক সমালোচনা তুলে ধরেন। ডাকসু কর্তৃপক্ষ বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ায় তাঁদের প্রতি সন্তোষ প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেছে ছাত্র জমিয়ত।
এ বিষয়ে ছাত্র জমিয়তের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বলা হয়, সত্য ও মর্যাদার লড়াইয়ে প্রথম থেকেই ঢাবির শিক্ষার্থী ও সহযোদ্ধারা পাশে ছিলেন। ইতিহাস সংরক্ষণের এই পদক্ষেপে বিশ্ববিদ্যালয় পরিবারের সহযোগিতা আন্দোলনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ডাকসুর সংগ্রহশালায় আন্দোলন ও ইতিহাসের চিত্রসমূহ অন্তর্ভুক্ত করার মাধ্যমে সঠিক ইতিহাস সংরক্ষিত হবে বলে