1. dailyainerkantho@gmail.com : admin :
ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার ভিপি পদে প্রথম মনোনয়ন জমা দিলেন।  - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| ভোর ৫:৩৯|
শিরোনামঃ
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার ভিপি পদে প্রথম মনোনয়ন জমা দিলেন। 

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫,
  • 178 Time View

 

ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার ভিপি পদে প্রথম মনোনয়ন জমা দিলেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রথম মনোনয়ন ফরম জমা দিয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা জুলিয়াস সিজার তালুকদার। তিনি ভিপি (ভাইস প্রেসিডেন্ট) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জুলিয়াস সিজার সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের কাছে তিনি নিজের মনোনয়ন ফরম জমা দেন।

জুলিয়াস সিজার তালুকদার ২০১৯ সালের ডাকসু নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হল থেকে ছাত্রলীগের প্রার্থী হিসেবে জিএস (সাধারণ সম্পাদক) পদে নির্বাচিত হয়েছিলেন। তিনি ঢাবির সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ শুরু মঙ্গলবার
এদিকে জুলিয়াস সিজারের ডাকসু মনোনয়ন ফরম সংগ্রহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের প্রতিবাদ জানানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সেখানে অনেকে জুলিয়াসকে চিহ্নিত ছাত্র নির্যাতনকারী হিসেবে মন্তব্য করেন।

এ বিষয়ে ডাকসুর চিফ রিটার্নিং অফিসারের কাছে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে সলিমুল্লাহ মুসলিম হল প্রশাসন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, অপরাধ বিজ্ঞান বিভাগের জুলিয়াস সিজার তালুকদারের বিরুদ্ধে বিগত ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকাকালীন শিক্ষার্থী নির্যাতনের সুনিদিষ্ট অভিযোগ পাওয়া গিয়েছে। এমন অবস্থায় ডাকসুর ভোটার তালিকা থেকে ওই শিক্ষার্থীর নাম বাদ দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com