1. dailyainerkantho@gmail.com : admin :
জগন্নাথপুরে ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| ভোর ৫:১৪|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

জগন্নাথপুরে ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬,
  • 161 Time View

 

জগন্নাথপুরে ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী জনাব কয়ছর এম আহমেদের জগন্নাথপুর উপজেলা প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ ইংরেজি তারিখে জগন্নাথপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত নির্বাচনী কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কয়ছর এম আহমেদ বলেন,
“জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সেবা নিশ্চিত করাই আমার প্রধান অঙ্গীকার। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক।

তিনি আরও বলেন, এই নির্বাচনী কার্যালয় শুধু প্রচারণার কেন্দ্র নয়, এটি হবে সাধারণ মানুষের কথা শোনার ও সমস্যা সমাধানের একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পেশাজীবী ও বিপুল সংখ্যক সমর্থক এতে অংশ নেন। নেতাকর্মীরা জানান, প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে জগন্নাথপুর উপজেলায় ধানের শীষের নির্বাচনি প্রচারণা আরও গতিশীল হবে এবং প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com